ঘরে চলছিল লক্ষ্মীপুজোর প্রস্তুতি, রাতেই এল দুঃসংবাদ! পরিবারকে পাশে পেয়ে কী বললেন খাদ্যমন্ত্রী?

ঘরে চলছিল লক্ষ্মীপুজোর প্রস্তুতি, রাতেই এল দুঃসংবাদ! পরিবারকে পাশে পেয়ে কী বললেন খাদ্যমন্ত্রী?

কোচাগরী লক্ষ্মীপুজোর আনন্দ মুহূর্তের মধ্যে বিষাদে বদল হলো উত্তর ২৪ পরগনার এক পরিবারে। মামির সঙ্গে বাজারে গিয়ে পুজোর সমস্ত কেনাকাটা করেছিল যে কিশোরী, উৎসবের রাতেই তার ক্ষতবিক্ষত মৃতদেহ বাড়ি ফিরে আসে। বিচিত্রানুষ্ঠান দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার পর রবিবার সকালে প্রতিবেশীর বাড়ির পাশ থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে যৌন নির্যাতনের পর তাকে খুন করার অভিযোগ উঠেছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই এক আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, বন্ধ রয়েছে পুজো আনন্দ।

খবর পেয়ে সোমবার শোকস্তব্ধ পরিবারটির সঙ্গে দেখা করতে যান রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি শোকার্ত পরিবারের পাশে থাকার সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন এবং সবরকম সহায়তার বার্তা দিয়েছেন। এর আগে রবিবার রাতেই মৃত ছাত্রীর বাড়িতে গিয়ে সমবেদনা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এছাড়া পরিস্থিতি খতিয়ে দেখতে এবং পরিবারের খোঁজ নিতে ঘটনাস্থলে যান উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া ও বনগাঁ মহকুমাশাসক প্রগতি নৌটিয়াল। পুলিশ পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে এবং এর সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *