চোরবাগানের আহতদের বেসরকারি হাসপাতালে স্থানান্তর নিয়ে জল্পনা, অবশেষে মুখ খুললেন শুভেন্দু অধিকারী

চোরবাগানের আহতদের বেসরকারি হাসপাতালে স্থানান্তর নিয়ে জল্পনা, অবশেষে মুখ খুললেন শুভেন্দু অধিকারী

সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজো মণ্ডপে মর্মান্তিক দুর্ঘটনার পর আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ থেকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা নিয়ে বিতর্ক তৈরি হয়। এই সিদ্ধান্তের প্রোটোকল ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। অবশেষে মিলন মেলায় আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই বিষয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, আহতদের পরিবারের মতামত ও সম্মতির ভিত্তিতেই তাঁদের উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল।

চিকিৎসার মান নিশ্চিত করার কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, সরকারি হাসপাতালের তুলনায় দামি হাসপাতালে পরিষেবা অনেক ভালো এবং অহঙ্কার বা ‘হাম কিসিসে কম নেহি’ মানসিকতা দেখিয়ে কারও জীবন নিয়ে ঝুঁকি নেওয়া হয়নি। মা দুর্গার কৃপায় আহতরা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান তিনি। এদিন অনুষ্ঠানের শুরুতেই দুর্ঘটনায় মৃতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শোকাবহ পরিস্থিতির কারণে পূর্বপরিকল্পিত সাংস্কৃতিক অনুষ্ঠানও বাতিল করা হয় এবং স্বজনহারা পরিবারগুলোর পাশে সবরকমভাবে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *