অবশেষে আলোর মুখ দেখলেন কুমারডিহির খনিতে আটকে থাকা ৪৪ জন শ্রমিক
October 27, 20268:10 pm

পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি কোলিয়ারির ভূগর্ভস্থ কয়লা খনিতে যান্ত্রিক বিভ্রাটের জেরে দীর্ঘ সময় আটকে থাকার পর নিরাপদে উদ্ধার করা হলো ৪৪ জন শ্রমিককে। সোমবার সন্ধ্যায় খনিতে নামার সময় ডুলি দুটি সুড়ঙ্গের প্রায় ২০০ ফুট গভীরে আটকে যায়। বিকল্প কোনো পথ না থাকায় খনিগর্ভে থাকা বাকি শ্রমিকরাও উপরে উঠতে পারেননি। এই আকস্মিক বিপর্যয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। আটকে থাকা শ্রমিকদের কাছে ওয়াকিটকি, শুকনো খাবার ও পানীয় জল পাঠানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ডুলি সচল করে শ্রমিকদের নিরাপদে উপরে উঠিয়ে আনা হয়। এদিকে ঘটনার পর ইসিএল কর্তৃপক্ষের নজরদারির অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব।