১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অপেক্ষা শেষ খনিতে আটকে থাকা ১৪ শ্রমিকের জীবন বাঁচলো অলৌকিকভাবে

১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অপেক্ষা শেষ খনিতে আটকে থাকা ১৪ শ্রমিকের জীবন বাঁচলো অলৌকিকভাবে

মঙ্গলবার ভোরে কোলিয়ারির ডুলিতে আটকে থাকা সব শ্রমিককে নিরাপদে উদ্ধার করেছে ইসিএল কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় পাণ্ডবেশ্বর থানার কুমারডিতে দুর্ঘটনাটি ঘটে। সুড়ঙ্গের প্রায় ২০০ ফুট গভীরে যান্ত্রিক বিভ্রাটে দুটি ডুলি থমকে যাওয়ায় বিপত্তি বাধে। প্রায় ১২ ঘণ্টা ধরে ডুলির ভেতর ঝুলন্ত অবস্থায় ছিলেন শ্রমিকরা। খবর পেয়ে দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। আটকে থাকা শ্রমিকদের কাছে রাতেই ওয়াকিটকি, শুকনো খাবার ও পানীয় জল পৌঁছানো হয়। মূল সুড়ঙ্গে ডুলি আটকে যাওয়ায় খনিগর্ভে থাকা আরও ৪০ জন শ্রমিকও কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়েন। পরবর্তীতে ডুলি স্বাভাবিক হওয়ায় তাঁদেরকেও সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়। এই ভয়াবহ ঘটনার পর খনি এলাকার নিরাপত্তা ব্যবস্থা এবং কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে। সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় ঘটনার জন্য পর্যালোচনার অভাবকে দায়ী করেছেন। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারিও। দীর্ঘ ১২ ঘণ্টার এই রোমহর্ষক উদ্ধারকাজে খনি অঞ্চলে স্বস্তি ফিরলেও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *