হোটেল রুমে ডেকে এনেই ‘সর্বনাশ’! ট্রাম্পের বিরুদ্ধে প্রাক্তন মিস সুইজারল্যান্ডের বিস্ফোরক ধর্ষণের অভিযোগ

হোটেল রুমে ডেকে এনেই ‘সর্বনাশ’! ট্রাম্পের বিরুদ্ধে প্রাক্তন মিস সুইজারল্যান্ডের বিস্ফোরক ধর্ষণের অভিযোগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার ধর্ষণের বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন মিস সুইজারল্যান্ড বিয়াত্রিচে কেল। ডেমোক্র্যাটিক পার্টির পেশ করা একটি ৫৩ পাতার রিপোর্টে এই চাঞ্চল্যকর দাবি সামনে আনা হয়েছে। ঘটনাটি ১৯৯৩ সালের নভেম্বরের, যখন নিউইয়র্কের প্লাজা হোটেলে বিয়াত্রিচকে মার্কিন ভিসা ও বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। বিয়াত্রিচের দাবি, ট্রাম্পের পরিচিত বিতর্কিত যৌন অপরাধী এপস্টেইনের উপস্থিতির পর তাঁকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ঘরে ডেকে পাঠান এবং তিনি রুমে প্রবেশ করতেই তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরে অনৈতিকভাবে ধর্ষণ করেন।

আইনপ্রণেতা জেমি রাস্কিনের মতে, এই অভিযোগটি ট্রাম্পের বিরুদ্ধে পূর্বে ওঠা যৌন নিপীড়নের একাধিক ঘটনার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে এবং বিচার বিভাগ অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তবে সমস্ত অভিযোগকে একবাক্যে উড়িয়ে দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হোয়াইট হাউস। সরকারি মুখপাত্রদের দাবি, রাষ্ট্রপতির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং রাজনৈতিক সুবিধা আদায় করতেই এসব ভিত্তিহীন ও মিথ্যা গল্প ফাঁদা হচ্ছে। এই স্পর্শকাতর ঘটনাটিকে ডেমোক্র্যাটদের একটি ‘মরিয়া চক্রান্ত’ বলে তোপ দেগেছে হোয়াইট হাউস, যা বর্তমানে মার্কিন রাজনীতিতে তুমুল শোরগোল সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *