মুম্বইয়ে দেড় দশক পেরিয়ে ঐতিহ্যবাহী কালীপুজো, উৎসবের দিনক্ষণ ও বিস্তারিত সময়সূচি জেনে নিন

মুম্বইয়ে দেড় দশক পেরিয়ে ঐতিহ্যবাহী কালীপুজো, উৎসবের দিনক্ষণ ও বিস্তারিত সময়সূচি জেনে নিন

বাঙালির উৎসব মানেই প্রবাসের বুকেও শিকড়ের টান ও মিলনের আবহ। সেই পথ ধরেই এবার ১৬ তম বর্ষে পদার্পণ করতে চলেছে মুম্বইয়ের ‘শ্রীষ্টি কালীপুজো উৎসব মণ্ডল’। ২০১১ সালে কয়েকজন বাঙালি বন্ধুর আন্তরিক ভাবনায় গোরেগাঁও ইস্টের ভানরাই কলোনিতে যে পুজোর সূচনা হয়েছিল, তা আজ সেখানকার অন্যতম বৃহৎ কমিউনিটি পুজোয় পরিণত হয়েছে। আগামী ৮ ও ৯ নভেম্বর দু’দিনব্যাপী এই উৎসবে অন্তত ১,৫০০ ভক্তের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। আয়োজকদের মতে, প্রবাসে নিজেদের কৃষ্টিকে বাঁচিয়ে রাখা এবং ভক্তি ও একতাকে উদযাপনের লক্ষ্যেই এই আয়োজন।

আগত ভক্তদের জন্য পুজোর পুঙ্খানুপুঙ্খ সূচি প্রকাশ করেছেন আয়োজকরা। আগামী ৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় প্রতিমা দর্শনের মাধ্যমে উৎসব শুরু হবে। মূল পুজো শুরু হবে রাত ৯টায়, পুষ্পাঞ্জলি রাত ১০টায় এবং মায়ের আরতি অনুষ্ঠিত হবে ১০টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত। এরপর রাত ১১টা থেকে সকল ভক্তদের মধ্যে প্রসাদ ও ঐতিহ্যবাহী খিচুড়ি ভোগ বিতরণ করা হবে। উৎসবের দ্বিতীয় দিন, ৯ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে অনুষ্ঠিত হবে রঙিন সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় প্রবাসীরা নাচ-গানের মাধ্যমে নিজেদের শিল্পসত্ত্বা তুলে ধরবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *