মাত্র ১১ হাজারের ওষুধ ১ লক্ষ ৩০ হাজারে! বেসরকারি হাসপাতালের এমন ‘ডাকাতি’ দেখেই ফুঁসে উঠল সুপ্রিম কোর্ট

মাত্র ১১ হাজারের ওষুধ ১ লক্ষ ৩০ হাজারে! বেসরকারি হাসপাতালের এমন ‘ডাকাতি’ দেখেই ফুঁসে উঠল সুপ্রিম কোর্ট

বেসরকারি হাসপাতালের মাত্রাতিরিক্ত ওষুধ ও চিকিৎসার বিলিং নিয়ে কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। ডিলারের থেকে কেনা ১১ হাজার টাকার জীবনদায়ী ইনজেকশন রোগীদের কাছে ১ লক্ষ ৩০ হাজার টাকায় বিক্রির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, মানুষের জীবন নিয়ে এই ধরনের স্বেচ্ছাচারিতা এবং লুণ্ঠন কোনোভাবেই বরদাস্ত করা যায় না। কেন্দ্র সরকারের নাকের ডগায় চলা এই অনিয়ম রোধে কেন কোনো কার্যকর পদক্ষেপ করা হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছে আদালত।

শুনানিতে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ)-এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, ক্যানসারের ওষুধে ১৭০ থেকে ৭০০ শতাংশ এবং অন্যান্য চিকিৎসা সামগ্রীতে এক হাজার শতাংশ পর্যন্ত অতিরিক্ত মুনাফা করছে হাসপাতালগুলি। যদিও হাসপাতালের আইনজীবীর দাবি, ওষুধের গুণমান বজায় রাখতেই এই অতিরিক্ত মূল্য ধার্য করা হয়, তবে আদালত সেই যুক্তি সরাসরি খারিজ করে দিয়েছে। মামলার রায়দান আপাতত সংরক্ষিত রেখেছে সর্বোচ্চ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *