‘জ্ঞানুকে সরতেই হবে’! দিল্লির মেগা সমাবেশের আগে প্রকাশ্যে ‘আরশোলা’-কংগ্রেস নতুন রাজনৈতিক সমীকরণ

‘জ্ঞানুকে সরতেই হবে’! দিল্লির মেগা সমাবেশের আগে প্রকাশ্যে ‘আরশোলা’-কংগ্রেস নতুন রাজনৈতিক সমীকরণ

আসন্ন ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডি’ জোটের মেগা সমাবেশকে ঘিরে রাজনৈতিক উত্তাপ চড়ছে। এর মাঝেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোচ্চার ককরোচ জনতা পার্টি (সিজেপি) বিরোধী জোটের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে। এক্স হ্যান্ডলে পোস্ট করে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার আস্থা হারিয়েছেন জ্ঞানেশ কুমার। তাঁর এই অবস্থানকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন জল্পনা।

এর আগে যন্তর মন্তরের বিক্ষোভে বিরোধী দলের নেতারা যোগ দিলেও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দূরত্ব বজায় রেখেছিল। তবে সাম্প্রতিক গ্রেপ্তারি ও রাজনৈতিক পটপরিবর্তনে সিজেপি প্রধানের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিরোধী শিবিরের অন্দরে নানা টানাপোড়েন ও উচ্চাকাঙ্ক্ষা থাকলেও, বর্তমান রাজনৈতিক সমীকরণে নিজেদের অবস্থান পোক্ত করতে এবার ‘আরশোলা’দের হাত ধরেই এগোতে চাইছে হাত শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *