চোরেদের ঠাঁই জাদুঘরেই! ইন্দ্রনীলের গ্রেপ্তারিতে বিষ্ফোরক শুভেন্দু, শোনালেন ‘যাওয়ার সময়ের’ গান

চোরেদের ঠাঁই জাদুঘরেই! ইন্দ্রনীলের গ্রেপ্তারিতে বিষ্ফোরক শুভেন্দু, শোনালেন ‘যাওয়ার সময়ের’ গান

পূজোর পাস মামলায় সিজিও কমপ্লেক্স থেকে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেপ্তার হতেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পরপরই সিবিআই ও তদন্তকারী সংস্থাকে সাধুবাদ জানিয়ে চরম আক্রমণাত্মক মেজাজে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি দাবি করেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে যুক্ত কোনো অপরাধীই ছাড় পাবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে ইন্দ্রনীলের ঘনিষ্ঠতার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, এই দুর্নীতির ভাগ একা ইন্দ্রনীল ভোগ করেননি, এতে প্রভাবশালীদেরও মদত ছিল। সুর চড়িয়ে শুভেন্দু মন্তব্য করেন, সময় এসেছে সব প্রাতিষ্ঠানিক চোরেদের জেলে যাওয়ার।

সাংবাদিক বৈঠকে ইন্দ্রনীলের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ এনে শুভেন্দু দাবি করেন, শিল্পীদের সম্মানদক্ষিণা থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি দপ্তরের অর্থ, একাধিক ক্ষেত্রে বিস্তর কারচুপি করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে নিজের সুবিধামতো অবস্থান বদল করার অভ্যাসও ছিল ওই প্রাক্তন মন্ত্রীর। বিজেপি যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে তা স্পষ্ট করে তিনি জানান, কোনো প্রভাবশালী সুপারিশেই অপরাধীরা পার পাবে না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্য সামনে আসবে এবং দুর্নীতিগ্রস্তদের ঠাঁই যে জেলেই হবে, তা তিনি ফের নিশ্চিত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *