নিরাপত্তা উঠতেই গভীর রাতে কাজল শেখের বাড়িতে পুলিশি তাণ্ডব, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

নিরাপত্তা উঠতেই গভীর রাতে কাজল শেখের বাড়িতে পুলিশি তাণ্ডব, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

নিরাপত্তা প্রত্যাহার করার কয়েক ঘণ্টার মধ্যেই নানুরে তৃণমূলের তারকা বিধায়ক কাজল শেখের পৈতৃক বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায় নানুর থানার পুলিশ। বিধানসভায় প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজয়ার ‘মিষ্টি সৌজন্যে’র পর থেকেই তাঁর পুরনো রাজনৈতিক শিবিরে ফেরা নিয়ে জোরালো জল্পনা তৈরি হয়। এর পরেই বৃহস্পতিবার সকালে সরকারের তরফ থেকে তাঁর সমস্ত নিরাপত্তা তুলে নেওয়া হয়। সূত্রের খবর, একুশের ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁর দুই ভাইপো শেখ হুমায়ুন হোসেন ও শেখ জাহাঙ্গিরের খোঁজে প্রথমে বোলপুর ও পরে পাপুড়ি গ্রামের বাড়িতে হানা দেয় বিশাল পুলিশবাহিনী।

অভিযান চলাকালীন বিধায়কের নানুরের বাসভবন থেকে একটি ৭ এমএম আগ্নেয়াস্ত্র এবং ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। যদিও এই পুরো ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার ছায়া দেখছেন রাজনৈতিক বোদ্ধারা, তবে কলকাতায় অবস্থানরত বিধায়ক কাজল শেখ এটিকে নিছকই প্রশাসনিক প্রক্রিয়া বলে দাবি করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, মিষ্টিমুখের ঘটনাটির সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং তাঁর বাড়ি থেকে পুলিশ বেআইনি কিছুই পাবে না। তবে নিরাপত্তা ব্যবস্থা পুনঃবিবেচনার জন্য তিনি স্পিকারের দ্বারস্থ হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *