জেন জি-র আন্দোলন কি সত্যিই অসন্তোষ, নাকি নেপথ্যে বিদেশি শক্তি? বড় সিদ্ধান্ত নিতে চলেছে আরএসএস

জেন জি-র আন্দোলন কি সত্যিই অসন্তোষ, নাকি নেপথ্যে বিদেশি শক্তি? বড় সিদ্ধান্ত নিতে চলেছে আরএসএস

সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ‘জেন জি’ বা নতুন প্রজন্মের ক্রমবর্ধমান আন্দোলন এবং তাদের ক্ষোভের আসল কারণ খতিয়ে দেখতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। আগামী ২ থেকে ৪ নভেম্বর নাগপুরে আয়োজিত তিনদিনের বিশেষ পর্যালোচনা সভায় তরুণদের এই অসন্তোষের পেছনে কোনো বিদেশি উসকানি রয়েছে নাকি তাদের দাবি সম্পূর্ণ খাঁটি, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সঙ্ঘপ্রধান মোহন ভাগবত সম্প্রতি তরুণদের উদ্বেগের বিষয়টি স্বীকার করার পাশাপাশি বিদেশি প্রভাবের সম্ভাবনাও উড়িয়ে দেননি। সংঘের দায়িত্বশীল নেতৃত্বের মতে, যুগে যুগে যুবসমাজের মধ্যে এমন অস্থিরতা দেখা গেছে, তাই তাদের সাথে ধারাবাহিক যোগাযোগ রেখে মতামত শোনা জরুরি।

সংকটকালে আরএসএসপ্রধান মোহন ভাগবতের উদার ও বাস্তববাদী পদক্ষেপ বরাবরই রাজনৈতিক অঙ্গনে নজর কাড়ে। গোঁড়া সমর্থকদের ছকভাঙা ভাবনার বাইরে গিয়ে তাঁর সাম্প্রতিক বক্তব্য বিজেপির আন্দোলনকেন্দ্রিক সুর বদলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশে আরএসএসের প্রায় ৮৮ হাজার শাখার সিংহভাগেই তরুণদের সক্রিয় উপস্থিতি রয়েছে। ফলে নতুন প্রজন্মের মনস্তাত্ত্বিক পরিবর্তনকে গুরুত্ব দিয়ে আগামী দিনের করণীয় নির্ধারণ করাই নাগপুরের এই সভার মূল লক্ষ্য। এখন দেখার, তিনদিনের এই চিন্তন শিবির থেকে দেশের যুব রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *