‘সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে!’ অভিষেকের মারাত্মক হুমকিতে বিস্ফোরক পাল্টা তোপ শুভেন্দুর

‘সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে!’ অভিষেকের মারাত্মক হুমকিতে বিস্ফোরক পাল্টা তোপ শুভেন্দুর

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে দেওয়া কড়া বার্তার পর রাজ্য রাজনীতিতে জোর রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। বিজেপি নেতাদের সন্তুষ্ট করতে গিয়ে যেসব পুলিশ আধিকারিক তৃণমূলকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন, তাদের সতর্ক করে নাম চিহ্নিত করে রাখার হুমকি দিয়েছেন অভিষেক। তিনি স্পষ্ট জানান, সরকার বদলালে শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে কাজ করা এসব অফিসারদের কাউকেই রেয়াত করা হবে না এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অভিষেকের এই হুঙ্কার ও হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিদ্রূপের সুরে বলেন, ক্যামাক স্ট্রিটের টাকা তোলা অনুগামীরাই হয়তো সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার দরুন তাদের কয়েকজন লোক ফেসটাইমে যোগাযোগ রাখতেই পারে বলে মন্তব্য করেন তিনি। একই সাথে অভিষেকের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু বলেন, তাঁর মনে হচ্ছে সোডিয়াম-পটাশিয়ামের মারাত্মক সমস্যা হয়েছে এবং চিকিৎসার জন্য তাঁর এবার নিউইয়র্ক যাওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *