নভেম্বরে হাতছাড়া হবে ৩ হাজার টাকা? অন্নপূর্ণা যোজনার কিস্তি পেতে ঝটপট সারুন এই ৩ কাজ!
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর চালু হওয়া অন্নপূর্ণা যোজনার নভেম্বর মাসের কিস্তি পেতে হলে উপভোক্তাদের তিনটি গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। চলতি মাসে প্রশাসন কড়া যাচাই প্রক্রিয়া শুরু করেছে এবং অযোগ্য মহিলাদের এই প্রকল্প থেকে বাদ দেওয়ার কাজ চলছে। রাজ্য সরকারের এই জনকল্যাণমুখী প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে তিন হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে আসছেন। তবে ব্যাঙ্কে নভেম্বরের টাকা ঢোকার আগে কেওয়াইসি সংক্রান্ত ও অন্যান্য নিয়মাবলী না মানলে এই অনুদান আটকে যেতে পারে।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকল্পের টাকা নির্বিঘ্নে পেতে উপভোক্তাদের তিনটি প্রধান কাজ অবশই করতে হবে। প্রথমত, ব্যাঙ্কের কেওয়াইসি আপডেট থাকা বাধ্যতামূলক, অন্যথায় অ্যাকাউন্টে টাকা ক্রেডিট নাও হতে পারে। দ্বিতীয়ত, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সংযোগ এবং ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক থাকা আবশ্যক। তৃতীয়ত, এই প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য কোনো সরকারি ভাতার সঙ্গে একযোগে অন্নপূর্ণা যোজনার সুবিধা নেওয়া যাবে না; একাধিক ভাতা পেলে যেকোনো একটি অবিলম্বে সারেন্ডার করতে হবে। বর্তমানে নতুন আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ থাকলেও আগামী দিনে তা চালুর সম্ভাবনা রয়েছে।