হাতে আর সময় নেই! প্রাথমিক শিক্ষায় আমূল বদল আনছে সরকার, শিক্ষকদের ওপর নতুন কোন বিরাট দায়িত্ব?

হাতে আর সময় নেই! প্রাথমিক শিক্ষায় আমূল বদল আনছে সরকার, শিক্ষকদের ওপর নতুন কোন বিরাট দায়িত্ব?

পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শিক্ষার অধিকার আইন মেনেই আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হতে চলেছে ‘এক ক্লাস, এক শিক্ষক’ নয়া নীতি। বৃহস্পতিবার সল্টলেকের বিদ্যাসাগর ভবনে পর্ষদ প্রতিনিধি ও জেলা শিক্ষা সংসদগুলির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই কথা স্পষ্ট করেছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এখন থেকে প্রাথমিক স্কুলের প্রতিটি শ্রেণীর সমস্ত পড়ুয়ার সার্বিক পড়াশোনা ও উন্নতির সম্পূর্ণ দায়ভার নির্দিষ্ট সেই একজন শিক্ষকের ওপরই বর্তাবে।

নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়লে সংশ্লিষ্ট শিক্ষককে তার উপযুক্ত জবাবদিহি করতে হবে। এমনকি বছর শেষে শিক্ষকদের বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টও নির্ভর করবে এই দায়িত্ব সঠিকভাবে পালনের ওপরই। শিক্ষামন্ত্রী দীপক বর্মন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ব্যক্তিগত অহংকার বা প্রচারের আলো এড়িয়ে শিক্ষকদের এখন থেকে শিক্ষার প্রকৃত মানোন্নয়ন ও বাস্তব সমস্যার সমাধানে মনোনিবেশ করতে হবে। একই সঙ্গে সমস্ত প্রাইভেট স্কুলেও পঠনপাঠনের মান বজায় রাখার বিষয়ে নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *