বক্সার বেঙ্গল টাইগার এবার আসামে! বাঘিনিকে ফিরিয়ে আনতে জরুরি পদক্ষেপে বনমন্ত্রী

বক্সার বেঙ্গল টাইগার এবার আসামে! বাঘিনিকে ফিরিয়ে আনতে জরুরি পদক্ষেপে বনমন্ত্রী

বিহার থেকে বক্সা অভয়ারণ্যে আনা রয়্যাল বেঙ্গল টাইগার ২৪ দিনের মাথায় সীমানা পেরিয়ে বর্তমানে আসামের রাইমোনার জঙ্গলে আস্তানা গেড়েছে। দীর্ঘকাল বাঘশূন্য থাকা বক্সায় বাঘের স্থায়ী পরিবার গড়ে তোলার লক্ষ্যে গত ২ অক্টোবর এই বাঘিনিকে জঙ্গলে ছাড়া হয়েছিল। কিন্তু সম্প্রতি সে সীমান্ত পার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে জানা গিয়েছে, দুটি জঙ্গলের দূরত্ব মাত্র চার কিলোমিটার হওয়ায় বাঘিনিটি সেখানে নিশ্চিন্তে ঘোরাঘুরি ও শিকার করছে।

পড়শি রাজ্যে চলে যাওয়া বাঘিনিকে বাংলায় ফিরিয়ে আনতে এবার নিজেই উদ্যোগী হয়েছেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও। আসামের বনবিভাগ ও প্রশাসনের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করতে তিনি সেখানে যাচ্ছেন। বাঘিনিকে কীভাবে নিরাপদে ফেরত আনা যায় এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কী কী স্থায়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়ে আলোচনা হবে। প্রয়োজনবোধে বাঘিনিটিকে উদ্ধার করে পুনরায় বক্সায় ছাড়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *