ডায়াবেটিসের ভয়ে ভাত খাওয়া বন্ধ? প্রিয় খাবার ছেড়েই সুগার নিয়ন্ত্রণে রাখুন এই জাদুকরী উপায়ে

ডায়াবেটিস ধরা পড়লেই অনেকের মনে প্রশ্ন জাগে, বাঙালির প্রিয় ভাত কি তবে চিরতরে বর্জন করতে হবে? চিকিৎসকদের মতে, ভাত বা কার্বোহাইড্রেট একরত্তি বাদ না দিয়েই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সমস্যার মূল কারণ ভাত নয়, বরং খাওয়ার অতিরিক্ত পরিমাণ, খাদ্যের ভুল ধরন এবং শারীরিক নিষ্ক্রিয়তা। তাই কঠোর ডায়েটের বদলে জীবনযাত্রার ছোটখাটো অভ্যাসে পরিবর্তন আনা জরুরি।
সুস্থ থাকতে থালার খাবারে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাতে অর্ধেক অংশ ফাইবারসমৃদ্ধ শাকসবজি, এক-চতুর্থাংশ প্রোটিন এবং বাকি এক-চতুর্থাংশ কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখা উচিত। পাশাপাশি, চা বা কফিতে অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস ধাপে ধাপে কমানো এবং মিষ্টি পানীয়ের বদলে গোটা ফল খাওয়ার অভ্যাস করা ভালো। একদিনে সব বদলানো সম্ভব নয়, তাই প্রতিদিনের ছোট ছোট সুঅভ্যাসই ডায়াবেটিসের মতো রোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।