লস্কর-টিআরএফের অর্থভাণ্ডার কার দখলে? কাশ্মীরে ১০ গ্রেপ্তার হতেই মিলল হাড়হিম করা তথ্য!

লস্কর-টিআরএফের অর্থভাণ্ডার কার দখলে? কাশ্মীরে ১০ গ্রেপ্তার হতেই মিলল হাড়হিম করা তথ্য!

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ সাহায্যের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে সোপিয়ান জেলা পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত ব্যক্তিরা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে নানা অজুহাতে অর্থ সংগ্রহ করতেন এবং সেই টাকা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে লস্কর-ই-তইবা ও তার শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এর কাছে পৌঁছে দিতেন। এই তহবিল ব্যবহার করে জঙ্গিরা যোগাযোগের জন্য স্মার্টফোনসহ বিভিন্ন গ্যাজেট ও সন্ত্রাসের কাজে প্রয়োজনীয় সরঞ্জাম কিনত। সন্দেহজনক লেনদেনের সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই পুলিশ এই সাঁড়াশি অভিযান চালায়।

গোয়েন্দা সূত্রের খবর, এই চক্রের শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ধারায় মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই নাশকতামূলক অর্থায়ন চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে যৌথভাবে তদন্ত চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। উপত্যকায় জঙ্গি নেটওয়ার্ক দুর্বল করতে এই গ্রেপ্তারকে একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে এবং বাকি সহযোগীদের ধরতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *