ভোটের আগেই বিরাট মাস্টারস্ট্রোক! উত্তরপ্রদেশে বিজেপি জিতলেই লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি, ঘোষণা অমিত শাহের

ভোটের আগেই বিরাট মাস্টারস্ট্রোক! উত্তরপ্রদেশে বিজেপি জিতলেই লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি, ঘোষণা অমিত শাহের

উত্তরাখণ্ড ও আসামের পর এবার কি তবে যোগী রাজ্যেও চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি? শুক্রবার লখনউয়ে বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এমনই এক বড় রাজনৈতিক বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী বিধানসভা নির্বাচনে দল জয়ী হলে উত্তরপ্রদেশে এই আইন কার্যকর করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে রাজ্যের বিরোধী দল সমাজবাদী পার্টিকে নিশানা করে শাহ দাবি করেন, আগামী ৩০ বছর উত্তরপ্রদেশে ক্ষমতায় আসতে পারবে না তারা এবং টানা তৃতীয়বারের মতো গেরুয়া শিবিরই সরকার গঠন করবে।

উত্তরাখণ্ড, গুজরাট ও আসামের মতো রাজ্যগুলির পথ অনুসরণ করে উত্তরপ্রদেশের রাজনীতিতে এই অভিন্ন দেওয়ানি বিধির প্রসঙ্গ তুলে রাজনৈতিক মহলে প্রবল জল্পনা তৈরি হয়েছে। লখনউয়ের ডঃ রাম মনোহর লোহিয়া ন্যাশনাল ল ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ দলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। ২০২৯ সালের লোকসভা ভোটের আগে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *