ঘুরে বেড়ালেই মিলবে ৯৫ লক্ষ টাকার সুযোগ, রিল বানানোর কর্মী খুঁজছে রিচার্ড ব্র্যানসনের সংস্থা

ঘুরে বেড়ালেই মিলবে ৯৫ লক্ষ টাকার সুযোগ, রিল বানানোর কর্মী খুঁজছে রিচার্ড ব্র্যানসনের সংস্থা

বিশ্বজুড়ে ঘুরে বেড়ানো আর সেইসব রোমাঞ্চকর মুহূর্ত ক্যামেরাবন্দি করে আকর্ষণীয় রিল তৈরি করা, এমনই এক অভিনব পদের জন্য কর্মী নিয়োগ করতে চলেছে ধনকুবের ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসনের সংস্থা ‘ভার্জিন গ্রুপ’। সংস্থার ‘ভার্জিন রেড’ প্রোগ্রামের অধীনে ‘হেড অফ ইয়েস’ নামক এই পদে নির্বাচিত কর্মীকে ২০২৭ সালের জানুয়ারি থেকে ছয় মাসের চুক্তিতে কাজ করতে হবে। কাজের দায়িত্ব হিসেবে বিভিন্ন দেশে ভ্রমণ, নতুন অভিজ্ঞতা সংগ্রহ এবং কনটেন্ট তৈরি করা বাধ্যতামূলক। এই পদের জন্য বছরে বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় ১ লক্ষ মার্কিন ডলার বা ৭৫ হাজার ব্রিটিশ পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ৯৫ লক্ষ টাকার কাছাকাছি। তবে দেশভেদে প্রার্থীর চূড়ান্ত বেতন নির্ধারিত হবে।

এই পদটিতে আবেদনের জন্য সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ অনুগামী থাকা বা দামি ক্যামেরায় পেশাদার শোরিল তৈরি করা বাধ্যতামূলক নয়। সংস্থাটি মূলত প্রার্থীর সৃজনশীলতা, সাহসিকতা, গল্প বলার ক্ষমতা এবং ক্যামেরার সামনে স্বাবলীল উপস্থিতির ওপর জোর দিচ্ছে। রিচার্ড ব্র্যানসন স্পষ্ট জানিয়েছেন, এটি কোনো লটারি নয় বরং যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে। বিশ্বভ্রমণের পাশাপাশি কনটেন্ট তৈরির প্রতি প্রবল আগ্রহ থাকলে যেকোনো যোগ্য ব্যক্তি এই পদে আবেদন করার সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *