উত্তর সিকিমে তুষারপাতের জেরে উচ্ছ্বাসে পর্যটকরা, দুর্ঘটনা এড়াতে বন্ধ হলো নাথু লা পাস

উত্তর সিকিমে তুষারপাতের জেরে উচ্ছ্বাসে পর্যটকরা, দুর্ঘটনা এড়াতে বন্ধ হলো নাথু লা পাস

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর পরোক্ষ প্রভাবে সিকিমের পাহাড়ি অঞ্চলগুলোতে শুরু হয়েছে ভারী তুষারপাত। শুক্রবার পাকিয়ং জেলার কুপুপ, নাথু লা এবং নাথাং উপত্যকা নতুন করে বরফের চাদরে ঢেকে যায়। জওহরলাল নেহেরু রোডের কিছু অংশ এবং চিন সীমান্তের নাথু লা এলাকায় পুরু বরফের আস্তরণ পড়ার ফলে এবং বিপজ্জনক ব্ল্যাক আইস তৈরির আশঙ্কায় প্রশাসন পর্যটকদের যাতায়াত সাময়িকভাবে বন্ধ রেখেছে। উত্তর সিকিমের জিরো পয়েন্ট, লাচেন ও লাচুংয়ের উঁচু এলাকায় এই তুষারপাতের দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। কনকনে ঠান্ডা ও মেঘলা আকাশ উপেক্ষা করে প্রকৃতির এই রূপ উপভোগ করতে পেরে তারা দারুণ আনন্দিত।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এবং নিম্নচাপের প্রভাবে সিকিমের তাপমাত্রা হঠাৎ অনেকটাই কমে গেছে, যার ফলে এই বরফপাত। উত্তর সিকিমের বিস্তীর্ণ অঞ্চলে তুষারপাতের পাশাপাশি সমতল ও নিচু পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন আবহাওয়া এমন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও ট্যুরিজম বোর্ড থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের উুঁচু পাহাড়ি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *