মন্ত্রীর সামনেই চরম উত্তেজনা! টিকিট কাউন্টারে মদ্যপান থেকে দালালরাজ, মুর্শিদাবাদ স্টেশনে ধুন্ধুমার

মন্ত্রীর সামনেই চরম উত্তেজনা! টিকিট কাউন্টারে মদ্যপান থেকে দালালরাজ, মুর্শিদাবাদ স্টেশনে ধুন্ধুমার

মুর্শিদাবাদ স্টেশনে টিকিট বিক্রির দুর্নীতি, দালালরাজ এবং বেআইনিভাবে রেলের জমি লিজ দেওয়ার গুরুতর অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অনগ্রসর শ্রেণি কল্যাণ জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী গৌরীশংকর ঘোষ নির্দিষ্ট নথিপত্র চেয়ে তা না পাওয়ায় স্টেশন মাস্টার মুকুল আনন্দের সঙ্গে প্রকাশ্য বচসায় জড়ান। দেড় মাস আগে এই সংক্রান্ত অভিযোগ ওঠার পর মন্ত্রীর পক্ষ থেকে দপ্তরে নথিপত্র তলব করা হলেও তা সরবরাহ করা হয়নি বলে অভিযোগ। স্টেশন চত্বরে থাকা লিফট ও চলন্ত সিঁড়ির অচলবস্থা এবং দায়িত্বে অবহেলার প্রসঙ্গও এই অসন্তোষের কেন্দ্রে উঠে এসেছে।

পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন রবিবার মন্ত্রী সশরীরে স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করতে যান এবং পুনরায় সেই নথিপত্র দেখতে চান। কিন্তু তা না দেখানোয় ক্ষোভ চরমে পৌঁছায়। এ দিন মন্ত্রী প্রকাশ্যেই তৃণমূল নেতাদের একাংশের মদতে স্টেশনে তোলাবাজি এবং টিকিট কাউন্টারে বসে মদ্যপানের মতো অনৈতিক কার্যকলাপের তীব্র নিন্দা করেন। এই আকস্মিক ও উত্তপ্ত পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *