ঘন ধোঁয়াশায় অদৃশ্য নয়ডা-গুরুগ্রাম, বিষাক্ত বাতাসে ভয়াবহ সংকটে রাজধানী!

ঘন ধোঁয়াশায় অদৃশ্য নয়ডা-গুরুগ্রাম, বিষাক্ত বাতাসে ভয়াবহ সংকটে রাজধানী!

দীপাবলির ঠিক মুখে ঘন ধোঁয়াশার চাদরে ঢেকেছে দেশের রাজধানী ও সংলগ্ন এলাকা। কড়া প্রশাসনিক বিধিনিষেধ সত্ত্বেও মঙ্গলবার সকালে দিল্লির বাতাসের মানের চরম অবনতি হয়েছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তথ্য অনুযায়ী, সকালে গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স বেড়ে ৩৩১-এ পৌঁছেছে, যা ‘খুব খারাপ’ শ্রেণিভুক্ত। এমনকি একাধিক কেন্দ্রে এই সূচক ৪০০ পেরিয়ে ‘গুরুতর’ রূপ নিয়েছে। নয়ডা ও গুরুগ্রামের বহুতল ভবনগুলিও ঘন ছাই রঙের আস্তরণে আড়াল হয়ে গিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। বিএস-৬ মানদণ্ডহীন যানবাহন চলাচল, সমস্ত নির্মাণ কাজ এবং বাড়ি ভাঙা ৩১ জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এত সতর্কতার পরও টানা দূষণ বৃদ্ধিতে মারাত্মক উদ্বেগ ছড়াচ্ছে। সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে বাজি পোড়ানোর অনুমতি দেওয়ায় উৎসবের মরশুমে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *