আধার নয় প্যান কার্ড! ট্রাইব্যুনাল বিচারকদের বড় আপত্তি মেনে বড় পদক্ষেপ কমিশনের

আধার নয় প্যান কার্ড! ট্রাইব্যুনাল বিচারকদের বড় আপত্তি মেনে বড় পদক্ষেপ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ট্রাইব্যুনালের কাজে নিযুক্ত বিচারপতিদের আপত্তির মুখে বড়সড় নমনীয়তা দেখাল নির্বাচন কমিশন। আধার কার্ডের মাধ্যমে পোর্টালে লগইন করার নির্দেশিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে গত ২৪ সেপ্টেম্বর রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছিলেন বিচারকরা। ওই আপত্তির জেরে বিচারকদের একাংশ পোর্টালে লগইন করা থেকে বিরত থেকে অফলাইনে কাজ চালিয়ে যাচ্ছিলেন।

পরিস্থিতি সামাল দিতে অবশেষে সিইও দপ্তর জানিয়েছে যে, আধার বাধ্যতামূলক নয়, এখন থেকে প্যান কার্ড ও সরকারি পরিচয়পত্র ব্যবহার করেই কমিশনের পোর্টালে লগইন করতে পারবেন বিচারকরা। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন থাকা লক্ষাধিক ভোটারের নাম ও আবেদন দ্রুত নিষ্পত্তি করার ক্ষেত্রে এই সিদ্ধান্ত অনলাইন কাজের গতি যথেষ্ট বাড়াবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *