ট্রেনে রিলস বা সিনেমা দেখা এখন অপরাধ, নিয়ম ভাঙলেই গুনতে হবে ৫ হাজার টাকা জরিমানা!

ট্রেনে রিলস বা সিনেমা দেখা এখন অপরাধ, নিয়ম ভাঙলেই গুনতে হবে ৫ হাজার টাকা জরিমানা!

 

ট্রেনে উচ্চস্বরে মোবাইল ব্যবহার করলে ৫০০০ টাকা জরিমানা ও কারাদণ্ডের নির্দেশিকা

নিজস্ব প্রতিবেদক: ট্রেনে ভ্রমণের সময় সহযাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করল ভারতীয় রেল। এখন থেকে ট্রেনে ভ্রমণকালে মোবাইলে উচ্চস্বরে রিল, সিনেমা বা গান শোনা যাবে না। এই নিয়ম অমান্য করলে মোটা অঙ্কের জরিমানা এবং জেল পর্যন্ত হতে পারে।

রেল কর্তৃপক্ষের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, মোবাইলের শব্দে অন্য কোনো যাত্রী বিরক্ত হলে টিকিট পরীক্ষক (TTE) তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারবেন। অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনা করে টিকিট পরীক্ষক সংশ্লিষ্ট যাত্রীকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন। এমনকি প্রয়োজনে ওই যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোনো যাত্রী যদি বারবার নিষেধ সত্ত্বেও উচ্চস্বরে মোবাইল ব্যবহার অব্যাহত রাখেন, তবে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে জরিমানার পরিমাণ বেড়ে ৫০০০ টাকা পর্যন্ত হতে পারে এবং সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ডও হতে পারে।

দক্ষিণ রেলওয়েসহ বিভিন্ন রেল ডিভিশনে এই নির্দেশিকা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। রেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ যাত্রাপথে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনের কামরায় নিজের ব্যক্তিগত বিনোদনের সময় যাতে সহযাত্রীদের কোনো বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতেই রেল এই কড়া অবস্থান নিয়েছে। এখন থেকে ট্রেনের কামরায় হেডফোন ব্যবহার করা ছাড়া উচ্চস্বরে মোবাইল চালানো থেকে বিরত থাকতে যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *