এআই ডিপফেকের কালো ছায়া, বম্বে হাই কোর্টের কড়া পদক্ষেপ নিলেন অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়

এআই ডিপফেকের কালো ছায়া, বম্বে হাই কোর্টের কড়া পদক্ষেপ নিলেন অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে অনুমতি ছাড়া ছবি ও পরিচিতি ব্যবহারের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। ডিজিটাল মাধ্যমে ভাবমূর্তি রক্ষা এবং বাণিজ্যিক ফায়দা লোটার অভিযোগে তিনি সোচ্চার হয়েছেন। আইনজীবি সানা রইস খানের মাধ্যমে দায়ের করা এই মামলায় ই-কমার্স প্ল্যাটফর্ম এবং জেনারেটিভ এআই টুলসহ মোট আঠারোটি সংস্থাকে বিবাদী করা হয়েছে। তারকাদের ব্যক্তিগত অধিকার লঙ্ঘনের এই ঘটনায় সিনেদুনিয়ায় ফের নতুন করে শোরগোল শুরু হয়েছে।

বিনোদন জগতের তারকাদের ডিপফেক শিকার হওয়ার ঘটনা বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। অনুমতি ছাড়াই ছবি, কণ্ঠস্বর ও স্বাক্ষর ব্যবহার করে অনলাইনে নানা ধরনের বাণিজ্যিক কারসাজি চলছে, যা শিল্পীদের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন করছে। রূপালির এই পদক্ষেপে ডিজিটাল মাধ্যমের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। অবিলম্বে সংশ্লিষ্ট সমস্ত ভুয়ো কনটেন্ট ইন্টারনেট থেকে সরিয়ে ফেলার জন্য আদালতের কাছে জোরালো দাবি জানিয়েছেন অভিনেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *