ঐতিহাসিক সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় সেনা ও নৌপ্রধানরা! সেন্ট্রাল ভিস্তায় মহা রদবদল

দিল্লির ঐতিহাসিক সাউথ ব্লক ছেড়ে চলতি মাসের শেষেই নতুন ঠিকানায় স্থানান্তরিত হতে চলেছেন ভারতের সেনা ও নৌসেনা প্রধানরা। সেন্ট্রাল ভিস্তা পুনর্গঠন প্রকল্পের অংশ হিসেবেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ, ভাইস চিফ অফ আর্মি স্টাফ এবং সাতজন পিএসও স্থানান্তরিত হবেন দিল্লি ক্যান্টনমেন্টে নবনির্মিত ‘শৌর্য ভবন’-এ। অন্যদিকে, নৌসেনা প্রধান অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন, তাঁর ভাইস চিফ এবং শীর্ষ আধিকারিকদের নতুন ঠিকানা হচ্ছে সেনা ভবন।
এই রদবদলের আওতায় সাউথ ব্লক থেকে সরছে ‘আর্মি ওয়ার রুম’ এবং ‘ডিজিএমও’-এর কার্যালয়। তবে প্রযুক্তিগত ও যোগাযোগ ব্যবস্থার জটিলতার কারণে ‘নেভি ওয়ার রুম’-এর নতুন ঠিকানা এখনও চূড়ান্ত হয়নি। পাশাপাশি, প্রতিরক্ষা মন্ত্রক আপাতত সাময়িকভাবে ‘কর্তব্য ভবন ২’-এ কাজ চালালেও নির্মাণ শেষ হলে তারা ‘কর্তব্য ভবন ৬ ও ৭’-এ সরবে। ফলে সেনার শীর্ষ কার্যালয়গুলোর স্থানান্তরে সাউথ ব্লকে একটি যুগের অবসান ঘটতে চলেছে।