লাদাখে সোনম ওয়াংচুকের স্কুলে তালা ঝুলল প্রশাসনের!

লাদাখে সোনম ওয়াংচুকের স্কুলে তালা ঝুলল প্রশাসনের!

দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের দাবিতে বরাবর সোচ্চার থাকা প্রখ্যাত শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের লাদাখের ফিয়াংয়ে অবস্থিত ‘ডেজার্ট ফ্লাওয়ার স্কুল’-এর সমস্ত কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিল প্রশাসন। জমি সংক্রান্ত আইনি জটিলতা এবং প্রয়োজনীয় ছাড়পত্র না থাকার কারণ দেখিয়ে এই পদক্ষপ করা হয়েছে। লেহর তহশিলদার দফতরের পাঠানো নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে কোনো ধরনের পঠনপাঠন বা কার্যকলাপ চালানো যাবে না।

বিতর্কের কেন্দ্রে রয়েছে হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভসের (এইচআইএএল) নামে বরাদ্দ করা প্রায় ১৩৪ একর জমি, যার বরাদ্দ পরবর্তীকালে বাতিল করে প্রশাসন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোনমের প্রতিষ্ঠান জম্মু ও কাশ্মীর হাই কোর্টের দ্বারস্থ হয় এবং বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ও নো-অবজেকশন সার্টিফিকেট পাওয়ার আগেই স্কুল শুরু হয়ে যাওয়ায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দুই পক্ষকেই স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *