ডেমোক্র্যাটদের ঝড়ে মার্কিন কংগ্রেসে ভরাডুবি ট্রাম্পের, দুই কক্ষ হাতছাড়া হতেই কি ‘নখদন্তহীন’ প্রেসিডেন্ট?

ডেমোক্র্যাটদের ঝড়ে মার্কিন কংগ্রেসে ভরাডুবি ট্রাম্পের, দুই কক্ষ হাতছাড়া হতেই কি ‘নখদন্তহীন’ প্রেসিডেন্ট?

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড় ধরণের ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংসদের দুই কক্ষ সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টিটিভসের নিয়ন্ত্রণ চলে গেছে বিরোধী ডেমোক্র্যাটদের হাতে। এর ফলে ইরান যুদ্ধ, আগ্রাসী শুল্কনীতি এবং অভিবাসী বিরোধী কঠোর পদক্ষেপের মতো ট্রাম্পের বহুচর্চিত নীতিগুলো বড় ধরনের আইনি বাধার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ট্রাম্পের নীতিনির্ধারণী ক্ষমতা উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে পড়েছে।

কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিরঙ্কুশ আধিপত্যের মুখে পড়তে হলেও মার্কিন সংবিধানপ্রদত্ত ‘ভেটো’ ক্ষমতাকে নিজের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের হুঙ্কার দিয়েছেন ট্রাম্প। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কারণে ভোটারদের মধ্যে যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল, তা এই মধ্যবর্তী নির্বাচনে স্পষ্ট হয়ে উঠেছে। এখন আগামী দু’বছরের প্রেসিডেনসিয়াল মেয়াদে বিরোধীদের এই শক্তিশালী অবস্থানের মোকাবিলা করে ট্রাম্প কীভাবে হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ বজায় রাখেন, সেটাই এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় কৌতূহলের বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *