পোলিও টিকার পথ রুখতে ভয়াবহ হামলা, নিরাপত্তা দিতে গিয়ে রক্ত ঝরল পাক পুলিশের!

পোলিও টিকার পথ রুখতে ভয়াবহ হামলা, নিরাপত্তা দিতে গিয়ে রক্ত ঝরল পাক পুলিশের!

পাকিস্তানে পোলিও টিকাকরণ কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতি। গত সোমবার থেকে শুরু হওয়া এই অভিযান চলাকালীন খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি টিকাকরণ কেন্দ্রে ভয়াবহ জঙ্গি হামলা চালায় সশস্ত্র আততায়ীরা। টিকাকরণ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের লক্ষ্য করে আচমকা এলোপাথাড়ি গুলি বর্ষণ করা হয়। এই ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ২ জন পুলিশকর্মী এবং গুরুতর আহত হন আরও এক আধিকারিক। করাচিসহ স্পর্শকাতর এলাকাগুলোতে প্রায় ৮ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হলেও সন্ত্রাসবাদীদের তাণ্ডব ঠেকানো যাচ্ছে না। এমনকি এক দিন আগেই অপহৃত হওয়া চারজন পুলিশকর্মীরও এখনও পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।

মূলত কট্টরপন্থী জেহাদি ও জঙ্গি গোষ্ঠীগুলির তীব্র বিরোধিতার কারণেই বার বারবার বাধার মুখে পড়ছে এই স্বাস্থ্য কর্মসূচি। জঙ্গিদের দাবি, পোলিও টিকাকরণের আড়ালে তাঁদের গোপন ঘাঁটির সন্ধান সংগ্রহ করা হচ্ছে। অন্যদিকে কট্টরপন্থীদের একাংশ সাধারণ মানুষের মনে এই গুজব ছড়াচ্ছে যে পোলিও টিকা খেলে বন্ধ্যাত্বসহ বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে আগামী ৮ নভেম্বর পর্যন্ত এই অভিযান চালানোর কথা থাকলেও, নিরাপত্তা কর্মীদের উপর পরপর এমন রক্তক্ষয়ী হামলায় স্তম্ভিত গোটা দেশ। তীব্র আতঙ্কের আবহেই আপাতত পোলিও টিকাকরণ কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *