মাঝরাতে দোকানে ঢুকে প্রোমোটারকে নৃশংস কোপ, রক্তগঙ্গা হরিদেবপুর!

মাঝরাতে দোকানে ঢুকে প্রোমোটারকে নৃশংস কোপ, রক্তগঙ্গা হরিদেবপুর!

 

ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: হরিদেবপুরের উদয়াচল-রামকান্তপুর এলাকায় প্রদীপ মণ্ডল নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠল। এই ঘটনায় গোপাল দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত প্রদীপ মণ্ডল পেশায় রিয়েল এস্টেট প্রোমোটার এবং নির্মাণ সামগ্রীর ব্যবসায়ী। গত কাল গভীর রাতে তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। প্রদীপবাবুর দোকানে গিয়ে তাঁরা দেখেন, রক্তাক্ত ও অচেতন অবস্থায় তিনি মেঝেতে পড়ে রয়েছেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে এম.আর. বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন।

ঘটনার খবর পেয়েই হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই হামলার নেপথ্যে ব্যবসায়িক শত্রুতা, প্রোমোটারিং সংক্রান্ত বিরোধ নাকি ব্যক্তিগত কোনো রেষারেষি রয়েছে, তা খতিয়ে দেখতে ধৃত গোপাল দাসকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এছাড়া, এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা নিশ্চিত করতে স্থানীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *