অবশেষে স্বস্তি, ফিরলো হেমন্তের আমেজ, কালীপুজো কাটবে শুকনো আকাশেই!

অবশেষে স্বস্তি, ফিরলো হেমন্তের আমেজ, কালীপুজো কাটবে শুকনো আকাশেই!

 

কালীপুজোয় মনোরম আবহাওয়া, সোমবার থেকে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন: চলতি কালীপুজোয় রাজ্যজুড়ে থাকবে মনোরম আবহাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ কোথাও পরিষ্কার, আবার কোথাও আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

বৃহস্পতিবার ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় অনেকটাই কম। তবে বুধবার ভোরের তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি বেশি ছিল। সামগ্রিক পরিস্থিতি বিচার করলে, উৎসবের দিনগুলোতে রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনাই বেশি।

তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ওইদিন উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবারও উপকূলীয় জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে হালকা দমকা বাতাস।

এদিকে, বৃষ্টির পূর্বাভাস থাকলেও দার্জিলিং সহ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *