পৃথিবীর নতুন মিনি মুন আবিষ্কার, কক্ষপথে হাজির ক্ষুদ্র অতিথি

পৃথিবীর নতুন মিনি মুন আবিষ্কার, কক্ষপথে হাজির ক্ষুদ্র অতিথি

মহাকাশ থেকে পৃথিবীর কক্ষপথে এসে হাজির হয়েছে একটি ক্ষুদ্র গ্রহাণু, যা বিজ্ঞানীরা পৃথিবীর অস্থায়ী উপগ্রহ বা মিনি মুন হিসেবে চিহ্নিত করেছেন। ২০২৬ QQ8 নামের এই মহাজাগতিক বস্তুটি বর্তমানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে চারপাশে ঘুরছে এবং ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর সঙ্গেই থাকবে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন। আকারে অত্যন্ত ছোট এই পাথরখণ্ডটির ব্যাস আনুমানিক মাত্র এক মিটার হওয়ায় পৃথিবীর কোনো বিপদের আশঙ্কা নেই।

মাইনর প্ল্যানেট সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২০ অগাস্ট জ্যোতির্বিজ্ঞানী ক্রিসটিন শ্রনেস্কি এই মহাজাগতিক বস্তুটি আবিষ্কার করেছেন, যদিও এর কক্ষপথ সংক্রান্ত পর্যবেক্ষণ বলছে এটি এপ্রিলের শেষের দিকেই পৃথিবীর মাধ্যাকর্ষণ বলয়ের মধ্যে প্রবেশ করেছিল। হাওয়াই বিশ্ববিদ্যালয় ও লওয়েল ডিসকভারি টেলিস্কোপের সাহায্যে নিয়মিত পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে এটি মানুষের তৈরি কোনো বর্জ্য নয়, বরং প্রাকৃতিকভাবে তৈরি একটি ছোট গ্রহাণু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *