বসিরহাটে মর্মান্তিক ঘটনা, বারান্দায় ঝুলছে বাবার দেহ বিছানায় স্ত্রীর নিথর শরীর

বসিরহাটে মর্মান্তিক ঘটনা, বারান্দায় ঝুলছে বাবার দেহ বিছানায় স্ত্রীর নিথর শরীর

বসিরহাট থানার ৬ নম্বর ওয়ার্ডের সানাপুকুর এলাকার একটি বাড়ি থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে, বারান্দা থেকে উদ্ধার হয় ৬৩ বছরের সুদেব গোস্বামীর ঝুলন্ত দেহ এবং ঘরের বিছানায় পড়েছিল তাঁর স্ত্রী ৪৫ বছরের সোমা গোস্বামীর দেহ। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে তাঁদের ১৫ বছরের কন্যা দেখতে পায় বাড়ির বারান্দায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন বাবা এবং ঘরের বিছানায় পড়ে রয়েছেন মা, এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে সে দ্রুত ফোন করে আত্মীয়দের খবর দেয় এবং পরিবারের সদস্যেরা ছুটে এসে বসিরহাট থানায় খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সুদেব আত্মহত্যা করেছেন তবে সোমার কী ভাবে মৃত্যু হল তা স্পষ্ট নয় এবং পারিবারিক অশান্তি আর্থিক সঙ্কট না কি অন্য কোনও কারণে এই পরিণতি হয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *