জোট নয়, লড়াইয়েই আসল মুক্তি! বিজেপির বিরুদ্ধে পথে নামলেন দীপঙ্কর ভট্টাচার্য

যথাযথ ভোটার তালিকা প্রণয়নের দাবিতে বামেদের মিছিল ও স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক: সুষ্ঠু ও যথাযথ ভোটার তালিকা তৈরি করে পুরসভা নির্বাচনের দাবিতে পথে নামল বামফ্রন্ট। বুধবার দুপুরে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল করেন বাম নেতারা। পরে তাঁরা মুখ্য নির্বাচনি আধিকারিক (সিইও) নীলম মিনার কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি জমা দেন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার, বাসুদেব বসু, সুচেতা দে, সুব্রত সেনগুপ্ত ও বাবলু বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃবৃন্দ। মিছিলে অংশ নিয়ে দীপঙ্কর ভট্টাচার্য বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ‘‘এই সরকারের নাম ‘বুলডোজার’। সাধারণ মানুষকে একসঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঐক্য গড়ে তুলতে হবে। কঠিন পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মাধ্যমেই দাবি আদায় করতে হবে।’’ তিনি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেবল নির্দিষ্ট কয়েকটি দলের গণ্ডিতে আবদ্ধ না থেকে বৃহত্তর ঐক্যের পথে এগোতে হবে।
অন্যদিক, বৃহস্পতিবার সমস্ত বাম দলের আহ্বানে রানি রাসমণি রোডে অবস্থান বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নাকচ করে দিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী দিল্লি থেকে বলেন, ‘‘বাংলায় তৃণমূলই বিজেপিকে নিয়ে এসেছে। তাছাড়া সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। তাই বাংলায় তাদের সঙ্গে চলার কোনো সুযোগ নেই, এটি নতুন কোনো বিষয় নয়।’’
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় মহিলাদের কটূক্তির প্রতিবাদে বুধবার রাজ্যজুড়ে বিভিন্ন থানায় সরব হয়েছে এসএফআই, ডিওয়াইএফআই ও মহিলা সমিতি। সংগঠনগুলোর পক্ষ থেকে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।