মদ্যপ শিক্ষকদের বেপরোয়া বাইক তাণ্ডব! নিউটাউনে অ্যাপ ক্যাবে ধাক্কার পর ট্রাফিক সার্জেন্টকে হেলমেটের বাড়ি, ধৃত ৩!
November 5, 20267:46 pm

নিউটাউনে গভীর রাতে মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে অ্যাপ ক্যাবে ধাক্কা মারার পর কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে ন’পাড়া এলাকায় উলটো দিক থেকে আসা একটি বেপরোয়া বাইক দাঁড়িয়ে থাকা ক্যাবে ধাক্কা মারলে চালকের সঙ্গে বচসা বাধে। সেই সময় ট্রাফিক সার্জেন্ট প্রতিবাদ করতে এগিয়ে এলে অভিযুক্তরা তাঁর উপর চড়াও হন এবং হেলমেট দিয়ে মাথায় আঘাত করেন।
ঘটনার পরই ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন মনমোহন বেহেরা, নীতিশ কুমার সাউ এবং শুভজিৎ চক্রবর্তী। পেশায় বেসরকারি স্কুলের এই তিন শিক্ষক নিউটাউনেই থাকেন এবং তাঁদের মধ্যে দু’জন ওড়িশার ও একজন উত্তর দিনাজপুরের বাসিন্দা। বৃহস্পতিবার ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হয়েছে।