আসানসোলে দুই কালীপুজোর উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী!
November 6, 20266:45 am

মুখ্যমন্ত্রীর হাত ধরে বারাবনিতে কালীপুজোর উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা, বারাবনি: বারাবনি বিধানসভা এলাকায় একাধিক কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের সূচনা পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এবং লক্ষণ ঘোড়ুই-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতিতে পুজো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে উৎসবের আমেজে।
পর্যায়ক্রমে বারাবনির নুনি মোড়ে আয়োজিত আরও একটি কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করেন তিনি। অনুষ্ঠান চলাকালীন মুখ্যমন্ত্রীকে ঘিরে স্থানীয় বাসিন্দা এবং পুজো উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিধায়ক অরিজিৎ রায়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় সাজ সাজ রব পড়ে যায়।