আসানসোলে দুই কালীপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী!
November 6, 20266:05 am

বারাবনির একাধিক কালীপুজোর উদ্বোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
নিজস্ব প্রতিবেদন: বারাবনি বিধানসভা এলাকায় আয়োজিত একাধিক কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রথম অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এবং বিধায়ক লক্ষণ ঘোড়ুই-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে পুজো প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
পরবর্তীতে বারাবনি বিধানসভার নুনি মোড়ে বিধায়ক অরিজিৎ রায়ের উদ্যোগে আয়োজিত কালীপুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করেন। অনুষ্ঠানের সময় বিরোধী দলনেতাকে ঘিরে স্থানীয় বাসিন্দা এবং পুজো উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।