ভয়াবহ ডাকাতি
November 6, 20264:34 am

হাওড়ার আন্দুল ঝোরহাটে এক সোনার দোকানে ভয়াবহ ডাকাতি। বাইকে চড়ে তিন সশস্ত্র দুষ্কৃতী দোকান মালিক অনিমেষ সামন্তকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এর পরে মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় কোটি টাকার সোনা-রুপোর গয়না হাতিয়ে করে তারা চম্পট দেয়। জখম মালিক চিকিৎসাধীন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে সাঁকরাইল থানার পুলিশ।