বিজয়া সম্মিলনীতে টাউন হল বাতিল, তৃণমূলের নিশানায় প্রশাসন!

বিজয়া সম্মিলনীতে টাউন হল বাতিল, তৃণমূলের নিশানায় প্রশাসন!

 

রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে হুগলি পুরসভার টাউন হল, তৈরি হয়েছে বিতর্ক

হুগলি: হুগলি পুরসভার নিয়ন্ত্রণাধীন টাউন হল রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে, পুর প্রশাসন বর্তমানে পুরোপুরি রাজনৈতিক নির্দেশিকায় পরিচালিত হচ্ছে।

সাম্প্রতিক এক ঘটনায় দেখা গেছে, গত বুধবার রাতে টাউন হলে আয়োজিত হওয়ার কথা ছিল একটি অনুষ্ঠান। তবে শেষ মুহূর্তে তা বাতিল করে সংশ্লিষ্ট বিজয়া সম্মিলনী অনুষ্ঠানটি স্থানীয় নেতা অসিতবাবুর বাড়িতে স্থানান্তরিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

পুর প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে পুরসভা সূত্রের দাবি, টাউন হল ভাড়ার শর্তাবলির মধ্যেই স্পষ্ট উল্লেখ থাকে যে, বিশেষ প্রয়োজনে যেকোনো সময় বরাদ্দ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষের হাতে রয়েছে। সেই নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে বিতর্কের কোনো অবকাশ নেই বলে পুর কর্তৃপক্ষের দাবি।

যদিও বিরোধীদের মতে, পুরসভার সম্পদের এই ধরনের ব্যবহার প্রশাসনিক নিরপেক্ষতা এবং স্বচ্ছতাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *