দিনের আলোয় ব্যাংক লুট! কোটি টাকার সোনা নিয়ে চম্পট ডাকাতদের

দিনের আলোয় ব্যাংক লুট! কোটি টাকার সোনা নিয়ে চম্পট ডাকাতদের

 

গিরিডিতে ইউকো ব্যাংকে দুঃসাহসিক ডাকাতি, লুট প্রায় ৪ কোটি টাকার সোনা ও নগদ অর্থ

গিরিডি: দিনের আলোয় ঝাড়খণ্ডের গিরিডি জেলার রাজধনওয়ার থানা এলাকার একটি ইউকো ব্যাংকের শাখায় সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। মাত্র ১০ থেকে ১৫ মিনিটের এক ‘মেগা অপারেশনে’ দুষ্কৃতীরা কয়েক কোটি টাকার সোনা ও নগদ অর্থ লুট করে চম্পট দিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচজনের এক সশস্ত্র ও মুখোশধারী দল হঠাৎ ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে। আগ্নেয়াস্ত্রের মুখে ব্যাংক কর্মীদের জিম্মি করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা ভল্ট ও লকার থেকে লুটপাট চালায়। মাত্র ১৫ মিনিটের মধ্যে অপারেশন শেষ করে দুষ্কৃতীরা এলাকা ছাড়ে। ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী, লুট হওয়া সামগ্রীর মধ্যে তিন থেকে চার কোটি টাকা মূল্যের সোনার গয়না এবং আট থেকে দশ লক্ষ টাকা নগদ রয়েছে।

দিনের বেলা প্রকাশ্য দিবালোকে ব্যাংকের ভেতর এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। ঘটনার খবর পাওয়ার পরপরই রাজধনওয়ার থানার পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যজুড়ে রেড অ্যালার্ট জারি করে দুষ্কৃতীদের ধরতে পুলিশের একাধিক দল তল্লাশি অভিযান জোরদার করেছে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *