তৃণমূল নেতার দোকান ভাঙচুরের অভিযোগ, রণক্ষেত্র ডানলপ মার্কেট!

তৃণমূল নেতার দোকান ভাঙচুরের অভিযোগ, রণক্ষেত্র ডানলপ মার্কেট!

 

দোকান দখল নিয়ে চাপ, বরানগরে সমাজমাধ্যমে ক্ষোভ উগরালেন কাউন্সিলার

নিজস্ব সংবাদদাতা, বরানগর: বরানগরের ডানলপ সুপার মার্কেটের ফুটপাতে অবস্থিত নিজেদের দীর্ঘদিনের পৈত্রিক দোকান থেকে সরে আসতে বাধ্য হলেন স্থানীয় কাউন্সিলার শান্তনু মজুমদার (মেজো)। বিজেপির স্থানীয় কর্মীরা দোকান দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ তুলে তিনি সমাজমাধ্যমে সরব হয়েছেন। যদিও বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে দলগতভাবে কেউ জড়িত নয়।

জানা গেছে, ডানলপ সুপার মার্কেটের ওই ফুটপাতের দোকানটি ৩০-৩৫ বছরের পুরনো। শান্তনু মজুমদারের জ্যাঠু প্রশান্ত মজুমদার অতীতে দোকানটি চালাতেন। বছর পাঁচেক শান্তনুবাবু নিজেও সেখানে বসতেন, বর্তমানে তাঁর ভাই সাগর ওই দোকানটি পরিচালনা করেন। শান্তনুবাবুর দাবি, কালীপুজোর মরসুমে আতশবাজির দোকান দেওয়ার জন্য তাঁদের কাছে প্রয়োজনীয় লাইসেন্সও রয়েছে।

কাউন্সিলারের অভিযোগ, গত মঙ্গলবার রাত থেকে স্থানীয় বিজেপি কর্মীরা এসে তাঁদের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেন। দোকানটি সরিয়ে দিয়ে সেখানে দলের কর্মীদের বসানোর জন্য জোর করা হয় বলে তাঁর অভিযোগ। এই পরিস্থিতিতে নিরাপত্তার অভাব বোধ করে বাধ্য হয়েই তিনি ওই জায়গা থেকে সরে আসেন এবং সমাজমাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরেন।

এই বিষয়ে বিজেপির চার নম্বর মণ্ডলের সভাপতি সৌমেন মিস্ত্রি বলেন, “বিষয়টি আমি সমাজমাধ্যমে দেখেছি। প্রাথমিকভাবে জেনেছি যে, এই ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত নয়। শুক্রবার আমি নিজে বাজারে গিয়ে ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলব। কাউকে জোর করে দোকান থেকে সরিয়ে দেওয়া বা দখল করার মতো কোনো রাজনীতি বিজেপি করে না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *