ঘুমন্ত গ্রামে আইসিএস জঙ্গিদের নারকীয় তাণ্ডব, গুলিবৃষ্টিতে প্রাণ গেল ৩৩ জনের!

পূর্ব কঙ্গোয় ভয়াবহ সন্ত্রাসী হামলা: নিহত ৩৩, পুড়িয়ে দেওয়া হলো অর্ধশতাধিক বাড়ি
আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব কঙ্গোয় এক নৃশংস সন্ত্রাসী হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। সশস্ত্র জঙ্গিরা অতর্কিতে এই হামলা চালিয়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় নাগরিক সমাজ গোষ্ঠীর প্রতিনিধি জাস্টিন পালুকু জানান, জঙ্গিরা শুধু গুলিবর্ষণই করেনি, সেইসঙ্গে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এই বর্বরোচিত হামলায় ৫০টিরও বেশি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং স্থানীয়দের বহু সম্পত্তি ধ্বংস করা হয়েছে।
হঠাৎ ঘটে যাওয়া এই সশস্ত্র হামলায় গোটা এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।