বালুরঘাট পঞ্চায়েত সমিতিতে বড় অঘটন, ক্ষমতা দখল করল বিজেপি!
November 7, 20267:34 am

বালুরঘাটে পঞ্চায়েত সমিতিতে বিজেপির জয়: নতুন সভাপতি মনীষা দাস সূত্রধর
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট পঞ্চায়েত সমিতির বহু প্রতীক্ষিত ভোটাভুটিতে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন বিজেপির মনীষা দাস সূত্রধর। একইসঙ্গে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন একই দলের প্রার্থী কামনা হালদার।
জানা গেছে, এদিন অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রতিদ্বন্দ্বী শিবিরের প্রার্থীদের বিরুদ্ধে ৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন বিজেপির এই দুই প্রার্থী। দীর্ঘ প্রতীক্ষার পর এই জয়ে বালুরঘাটের পঞ্চায়েত সমিতিতে নতুন বোর্ড গঠন নিশ্চিত হলো।
বালুরঘাটের এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন বোর্ড গঠনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও চর্চা শুরু হয়েছে।