প্রেসিডেন্সিতে স্বামী বিবেকানন্দের পোস্টারে কুরুচিকর মন্তব্য, বহিষ্কার দুই পড়ুয়া!

প্রেসিডেন্সিতে স্বামী বিবেকানন্দের পোস্টারে কুরুচিকর মন্তব্য, বহিষ্কার দুই পড়ুয়া!

 

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে দুই পড়ুয়ার স্টুডেন্টশিপ বাতিল, যাদবপুরে পিএইচডি সংক্রান্ত তথ্য তলব

নিজস্ব প্রতিবেদক: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়ার স্টুডেন্টশিপ বাতিল করা হয়েছে। একই সঙ্গে, ওই দুই পড়ুয়া ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সে ভর্তি হতে পারবেন না এবং শিক্ষা সমাপনের পর বিশ্ববিদ্যালয়ের কোনো অ্যাকাডেমিক কর্মকাণ্ডেও অংশ নিতে পারবেন না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ঘটনার সূত্রপাত গত ১৪ জুলাই জাতীয় ছাত্র দিবসকে কেন্দ্র করে। অভিযোগ, ওই দিন ক্যাম্পাসে লাগানো পোস্টারে বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে কুরুচিকর শব্দ ব্যবহার করেছিলেন অভিযুক্ত দুই পড়ুয়া। গত ১৬ অক্টোবর এবিভিপির সদস্যরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। বিষয়টি নিয়ে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানিয়েছেন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সব সময় গঠনমূলক আলোচনা ও বিতর্কের পক্ষে। কিন্তু কোনো চিন্তাবিদ, ধারণা বা প্রতিষ্ঠানের মর্যাদাহানি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরদাস্ত করবে না। এই নৈতিক অবস্থান থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তি প্রক্রিয়া নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেছে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর। গত পাঁচ বছরে কোন গাইড কতজন পিএইচডি প্রার্থীকে তত্ত্বাবধান করেছেন, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য বিকাশ ভবনে জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষ করে আর্টস ফ্যাকাল্টির বিভিন্ন বিভাগের পিএইচডি তথ্যগুলো উচ্চশিক্ষা দপ্তর গুরুত্ব সহকারে যাচাই করে দেখছে বলে খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *