বালুরঘাটে তৃণমূলের পতন, নতুন ইতিহাস গড়ে পঞ্চায়েত সমিতিতে জয়ী বিজেপি!

বালুরঘাটে পঞ্চায়েত সমিতির ক্ষমতা দখল বিজেপির, সভাপতি মনীষা দাস সূত্রধর
বালুরঘাট: বালুরঘাট পঞ্চায়েত সমিতির বহু প্রতীক্ষিত ভোটাভুটিতে জয়ী হয়ে নতুন বোর্ড গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নির্বাচনে সমিতির সভাপতি পদে জয়ী হয়েছেন মনীষা দাস সূত্রধর এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কামনা হালদার।
সূত্রের খবর, এদিন অনুষ্ঠিত ভোটাভুটিতে দুই গুরুত্বপূর্ণ পদেই নিজেদের নিকটতম প্রতিপক্ষকে ৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন বিজেপির এই দুই প্রার্থী। দীর্ঘ প্রতীক্ষার পর এই জয়ের মাধ্যমে পঞ্চায়েত সমিতিতে নতুন করে ক্ষমতার পটপরিবর্তন ঘটল।
বালুরঘাটের এই রাজনৈতিক পরিবর্তন ও নতুন বোর্ড গঠনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। জয়ী হওয়ার পর নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন দলের কর্মী-সমর্থকরা।