নিম করোলি বাবার জীবনের আধার ‘হনুমান অংশ’ এবার ওটিটিতে! জানুন মুক্তির দিন

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘হনুমান অংশ’, দিনক্ষণ ঘোষণা
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ (SonyLIV)-এ মুক্তি পেতে চলেছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘হনুমান অংশ: সীতারাম’। প্ল্যাটফর্মটির অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ট্রেলার প্রকাশের মাধ্যমে ছবিটির মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সনি লিভের ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর থেকে এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হবে। প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, “এক দিব্য শক্তি। এক অসাধারণ গল্প। যে সিনেমাকে ভালোবেসেছে পুরো দেশ, তা এবার আসছে আপনার ঘরে।”
প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। যারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার সুযোগ পাননি বা যারা পুনরায় পরিবারের সঙ্গে এই আধ্যাত্মিক ছবিটি উপভোগ করতে চান, তারা ২৭ নভেম্বর থেকে স্মার্টফোন বা স্মার্ট টিভিতে ছবিটি দেখতে পারবেন।