অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১৪ নভেম্বর বসছে কলকাতা পুরসভার গুরুত্বপূর্ণ এমবিসি বৈঠক!
November 9, 20266:25 am

দীর্ঘ ১০ মাস পর বসছে কলকাতা পুরসভার এমবিসি বৈঠক, জট কাটার আশা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ ১০ মাস বিরতির পর অবশেষে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি (এমবিসি)-র বৈঠক আয়োজিত হতে চলেছে। পুরসভা সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ নভেম্বর এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
গত ফেব্রুয়ারি মাস থেকে এমবিসির বৈঠক বন্ধ থাকায় শহরের বড় মাপের নির্মাণ প্রকল্পগুলির অনুমোদন প্রক্রিয়া থমকে ছিল। এই দীর্ঘ অচলাবস্থার ফলে একদিকে যেমন বহু আবাসন ও বাণিজ্যিক প্রকল্পের কাজ আটকে গিয়েছিল, তেমনই বিল্ডিং প্ল্যান অনুমোদনের মাধ্যমে পুরসভার যে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের সুযোগ ছিল, তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪ নভেম্বরের বৈঠকের মাধ্যমে দীর্ঘদিনের এই জট কাটবে বলে আশা করছেন পুর কর্তৃপক্ষ।