কল্যাণেশ্বরী মন্দিরে ভক্তদের ঢল, কালীপুজোয় উপচে পড়ল ভিড়!
November 9, 20262:15 pm

কালীপূজা উপলক্ষে বরাবরের মতো এবারও মা কল্যাণেশ্বরীর মন্দিরে পুজো দিতে দূরদূরান্ত থেকে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্ত। পরিবারের সুখ, শান্তি ও মঙ্গল কামনায় মা কালীর চরণে অর্ঘ্য নিবেদন করেন ভক্তরা। উৎসবের এই দিনে মন্দিরে বিশেষ পুজো-অর্চনার আয়োজন করা হয়েছে। এই বিশেষ দিনটি নিয়ে মন্দিরের প্রধান সেবাইত দিলীপ দেব গড়িয়া বলেন, “আমাদের পরিবারের সঙ্গে মা কল্যাণেশ্বরীর সম্পর্ক বহু প্রাচীন।” প্রতি বছরের মতো এবারও নিষ্ঠা ও ভক্তিভরে মায়ের আরাধনায় মেতে উঠেছেন দর্শনার্থীরা।