ভোররাতে পুলিশের গুলিতে খতম নাবালিকা খুনী দিলীপ রায়!

ভোররাতে পুলিশের গুলিতে খতম নাবালিকা খুনী দিলীপ রায়!

 

রায়গঞ্জে নাবালিকা হত্যায় অভিযুক্তের এনকাউন্টার, মৃত দিলীপ রায়

নিজস্ব প্রতিবেদক, রায়গঞ্জ: রাজ্যে একের পর এক এনকাউন্টারের ঘটনার প্রেক্ষিতে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। নাবালিকা হত্যায় অভিযুক্ত দিলীপ রায়ের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর আসে যে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় আত্মগোপন করে রয়েছে নাবালিকা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত দিলীপ রায়। এই তথ্যের ভিত্তিতে আজ ভোর সাড়ে তিনটে নাগাদ পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়।

তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানান, পুলিশ এলাকা ঘিরে ফেলেছে বুঝতে পেরেই অভিযুক্ত দিলীপ রায় নিজের কাছে থাকা বেআইনি আগ্নেয়াস্ত্র থেকে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। পুলিশের দাবি, আত্মরক্ষার্থেই পালটা গুলি চালায় বাহিনী। পুলিশের গুলিতে গুরুতর আহত অবস্থায় দিলীপকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনা প্রসঙ্গে রাজ্য মন্ত্রিসভার সদস্য শঙ্কর ঘোষ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “যেকোনো নৃশংস অপরাধের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পুলিশ আত্মরক্ষার্থেই আইনি পদক্ষেপ নিয়েছে। অপরাধীদের দমনে রাজ্য পুলিশের কঠোর অবস্থান স্পষ্ট।”

উল্লেখ্য, সম্প্রতি কুলিকের জঙ্গল থেকে এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক জনরোষ সৃষ্টি হয়েছিল। এই ঘটনার পর অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুতে এলাকায় থমথমে পরিস্থিতি বজায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *