ভাইফোঁটায় বৃষ্টির ভ্রুকুটি! কোন কোন জেলায় ভিজবে বাংলা, জেনে নিন শীতের টাটকা আপডেট।

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, নভেম্বরের মাঝামাঝি থেকে মিলতে পারে শীতের আমেজ
নিজস্ব প্রতিবেদন: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায়।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা শহরে বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং এবং সমতলের জলপাইগুড়ি ও আলিপুরদুয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া বিশারদদের মতে, এই বৃষ্টির পর্ব মিটে যাওয়ার পর নভেম্বরের মাঝামাঝি সময় থেকে রাজ্যজুড়ে শীতের আমেজ বৃদ্ধি পাবে। তবে এখনই তীব্র শীতের সম্ভাবনা নেই। ভোরের দিকে এবং রাতের বেলায় হালকা শীতের শিরশিরানি অনুভূত হতে পারে। রাজ্যে পাকাপাকিভাবে কবে শীত প্রবেশ করবে, সে বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর এখনও নির্দিষ্ট কোনো তথ্য জানায়নি।